বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও করোনা সংক্রমণে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে মানুষ আজ গৃহবন্দী। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। আর সংকটে পড়েছে দেশের অর্থনীতি। বিপদগ্রস্ত হয়ে পড়েছে দেশের মধ্যবৃত্ত, নিন্ম-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষগুলো।
আর তাই “সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশান”-এর উদ্যোগে ফেনী জেলার ইজ্জত পুর গ্রামের প্রায় ২৪টি বাড়ির ১৩০টি কর্মহীন ও দরিদ্র পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্য ঘাটতি মেটাতে তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার সামগ্রী পোঁছে দেন ফাউন্ডেশন সদস্য, উপদেষ্টা সদস্য সহ এলাকার তরুণ সমাজ ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিগন।















