COVID-19 : Distribution of Face mask for creating awareness Against Corona Virus
দারিদ্র্যতা যেখানে ইজ্জতপুর গ্রামের দরিদ্র মানুষের মুখে দুবেলা দুইমুঠো আহারের নিশ্চয়তা দিতে পারে না, সেখানে মাস্ক পড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করা তাদের জন্য নিতান্তই বেমানান মনে হয়। কিন্তু বর্তমান বৈষ্যিক দূর্যোগ এই ‘করোনা ভাইরাস’ থেকে মুক্ত থেকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে এই মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছিল। পাশাপাশি প্রয়োজন ছিল গ্রামের দরিদ্র মানুষের মাঝে COVID-19 (Corona Virus) বিষয়ে সচেতন করা।
তাই “সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশান”-এর উদ্যোগে ফেনী জেলার ইজ্জতপুর গ্রামে বিভিন্ন সেমিনার এর মাধ্যমে এবং ফেনী ও চট্রগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গায় ব্যানার এবং লিফলেটের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি গত ১৮/০৫/২০২০ইং তারিখে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সূরক্ষা সামগ্রী হিসেবে ৩০০ (তিন শত) মানুষের কাছে মাস্ক সরবরাহ করা হয়। ইজ্জতপুর স্কুল প্রাংগনে নিরাপদ দূরত্ব বজায় রেখে উক্ত ‘মাস্ক প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলার ১১নং মৌটুবী ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হারুনর রশীদ এল. এল. বি। এইছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড মেম্বার জনাব শাখাওয়াত হোসেন সবুজ, ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সচিব জনাব রাশেদুল ইসলাম সফল, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য জনাব শামসুল আলম চৌধুরী সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ, গ্রামের তরুন সমাজ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।


















