COVID-19 : Distribution of Relief to 180 orphan and workless poor families in Izzatpur village at Feni, Bangladesh\
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও করোনা সংক্রমণে বাংলাদেশ সরকার কতৃক গৃহীত লকডাউনের কারণে মানুষ আজ গৃহবন্দী। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। আর ফেনী জেলার ইজ্জতপুর গ্রামও এর ব্যাতিক্রম নয়। এই গ্রামের হাজার হাজার মানুষ এখন কর্মহীন। দিনে এনে দিনে খায় এইধরনের মানুষ এখন অভূক্ত অবস্থায় দিনাতিপাত করছে।
তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশান”-এর উদ্যোগে ফেনী জেলার ইজ্জত পুর গ্রামের প্রায় ২৪টি বাড়ির মোট ১৮০টি এতিম ও কর্মহীন দরিদ্র পরিবারের কাছে ঈদের খাদ্য তালিকার শুকনো খাবার সামগ্রীসমূহ পোঁছে দেওয়া হয়।
ইজ্জতপুর স্কুল প্রাংগনে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুকনো খাবার প্রদানের পাশাপাশি প্রতিটি পরিবারের জরুরী প্রয়োজন মেটানোর জন্য নগদ ৫০০/- টাকা করে প্রদান করা হয়। উক্ত ‘ঈদ উপহার’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলার ১১নং মৌটুবী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুনর রশীদ এল. এল. বি। এইছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড মেম্বার জনাব শাখাওয়াত হোসেন সবুজ, ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সচিব জনাব রাশেদুল ইসলাম সফল, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য জনাব শামসুল আলম চৌধুরী সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ, গ্রামের তরুন সমাজ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।
The people’s of Bangladesh are lockdown due to the impact of COVID-19 (Corona Virus) like other countries of the world. Therefore million of people’s of Bangladesh are jobless. The scenario of Izzatpur village of Feni district are also same. There are thousands of peoples are now workless. Day-labor of this arena are passing with fasting in absence of available food. In respect to the Holy Eid-Ul-Fitar, Sarawar Ullah Welfare Foundation arrange a “EID GIFT( Combine with Dry Food Pack & Cash amount of BDT 500.00 for each)” giving ceremony at Izzatpur school ground with maintaining social distance. The programme inaugurated by Mr. Harun Ar Rashid LLB, Chairman of 11 No Moutobi Union Porishod, Feni along with Union Porishod Member Mr. Shakhwat Hossain (Sobuj), Foundation Social Secretary Mr. Rashedul Islam (Shofol), Foundation Advisory Member Mr. Shamsul Alom Chowdhury and so on.





























